অধিকার কাকে বলে?


প্রশ্নঃ অধিকার কাকে বলে? 
অথবা, অধিকার বলতে কি বুঝ? 
অথবা, অধিকার কি?
অথবা, অধিকারের সংজ্ঞা দাও ৷

ভূমিকাঃ অধিকার শব্দটি জন্মগত আধিকার। একজন মানুষ জন্মের পর পরিবার, সমাজ ও রাষ্ট্র হতে যে সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাই অধিকার। অধিকার কথাটি এভাবে বুঝালে আমরা পরিষ্কার হই মানুষ সামাজিক জীব সে জন্মের পর কতগুলো অধিকার লাভ করার ক্ষমতা রাখে যা তাকে পথ চলতে সহায়তা করে। মানুষ সামাজিক জীব হিসেবে জীবনকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্রের মধ্যে সে সংগঠিত হয় এবং শর্ত সাপেক্ষে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। যাতে ভবিষ্যতে রাষ্ট্র তার প্রতি সুনজর রাখে এবং ভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। যদি রাষ্ট্র নাগরিকের অধিকার সঠিকভাবে প্রদান করে তবেই নাগরিক নিজেকে ধন্য মনে করে।

অধিকারঃ অধিকার মানুষের নিজের আত্মবিশ্বাসের জন্য কতকগুলো নৈতিক অধিকার রয়েছে। অধিকার এমন একটি প্রত্যয় যা ব্যক্তিকে সর্বত্র বিকাশে সহায়তা করে ব্যক্তি নিজেকে মনে করে ধন্য এর বাইরে নিজেকে মূল্যায়িত করে এগিয়ে যায় অনেক দূর।

প্রামাণ্য সংজ্ঞাঃ অধিকার সম্পর্কে ভিন্ন চিন্তাবিদ দার্শনিক অনেক সংজ্ঞা প্রদান করেছেন তার মধ্য থেকে গ্রহণযোগ্য কয়েকজন দার্শনিকের সংজ্ঞা নিম্নে প্রদান করা হলোঃ 

বোসাঙ্ক এর মতে, “অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্রকর্তৃক প্রযুক্ত কতগুলো দাবি।” 

গ্রিলহারিস্ট (Gilchrist) এর মতে, "Rights arise from the fact man is social and political being". 

অধ্যাপক লাস্কি (Prof. Laski) এর মতে, অধিকার হলো সমাজ জীবনের সে সব অবস্থা যেগুলো ব্যতিরেকে কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বিকাশে সচেষ্টা হতে পারে না।

টি. এইচ. গ্রিন (T. H Green) এর মতে, “সমষ্টিগত নৈতিক কল্যাণ সম্পর্কে চেতনা ছাড়া অধিকারের অস্তিত্ব অসম্ভব।” 

হব হাউস (Hob house) এর মতে, প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণ সাধনের কতগুলো সাধারণ শর্তকে বুঝায় এবং বিভিন্ন অধিকারের বৈধতা সমাজের সর্বাঙ্গীন উন্নতি বিধানের উপর নির্ভরশীল।

বার্কারের (Barker) এর মতে, অধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যেসব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, অধিকার হলো প্রত্যেক ব্যক্তির এক জীবনে রাষ্ট্র কর্তৃক যে সব সুযোগ সুবিধা স্বীকৃত এবং সংরক্ষিত। অধিকার ছাড়া মানব জীবন পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। যদি কোনো মানুষের ন্যায্য অধিকার হতে তাকে প্রত্যাশিত করা হয় তা নৈতিক বিধির লঙ্ঘন যা অধিকারের মধ্যে পড়ে না।

Post a Comment

নবীনতর পূর্বতন