অথবা, নীতিবিদ্যা কত প্রকার ও কি কি?
ভূমিকাঃ নীতিবিদ্যা নৈতিক আদর্শের মানদণ্ডের আলােকে আচরণের ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত অনুচিত মূল্যায়ন করে থাকে। নীতিবিদ্যার ইতিহাস ও আলােচ্য বিষয়াবলি পর্যালােচনা করলে নীতিবিদ্যায় যে দুটি চিন্ত ধারা পরিলক্ষিত হয় তাকে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যা বলে আখ্যায়িত করা চলে। নীতিবিদ্যা হচ্ছে আচরণ সম্পর্কীয় বিজ্ঞান।
নীতিবিদ্যার শ্রেণিবিভাগঃ নীতিবিদ্যাকে মূলত চারটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- (১) আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা (Normative Ethics), (২) বর্ণনামূলক নীতিবিদ্যা (Descriptive Ethics), (৩) পরানীতিবিদ্যা (Meta Ethics) (8) ব্যবহারিক নীতিবিদ্যা (Practical Ethics)। নিচে নীতিবিদ্যার শ্রেণিবিভাগ গুলােকে সংক্ষেপে আলােচনা করা হলােঃ
১. আদর্শনিষ্ঠ নীতিবিদ্যাঃ নীতিবিদ্যা মূলত আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার প্রধান কাজ হচ্ছে নৈতিক নিয়মাবলি, নৈতিক মানদণ্ডসমূহ অনুসন্ধান, অনুশীলন, ব্যাখ্যা ও চিহ্নিত করা নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে নীতিবিদ্যা মানুষের আচরণ মূল্যায়ন করে থাকে।
২. বর্ণনামূলক নীতিবিদ্যাঃ নীতিবিদ্যার আর একটি বিভাগ হচ্ছে বর্ণনামূলক নীতিবিদ্যা। নৈতিকতার বিজ্ঞানসম্মত আলােচনাকে সাধারণত বৈজ্ঞানিক বা বর্ণনামূলক নীতিবিদ্যা বলা হয়। বর্ণনামূলক নীতিবিদ্যার প্রধান কাজ হলাে নৈতিক সম্পর্কিত তথ্যাবলির বর্ণনামূলক ব্যাখ্যা করা ব্যক্তির নৈতিক চেতনা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্কৃতির কার্যাবলির বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করাই বর্ণনামূলক নীতিবিদ্যার মূল কাজ।
৩. পরানীতিবিদ্যাঃ নীতিবিদ্যার যে শাখা নৈতিক ভাষার গঠনাত্মক দিক নিয়ে আলােচনা ও বিশ্লেষণ করে তাকে পরানীতিবিদ্যা বলে। পরানীতিবিদ্যার প্রধান কাজ হলাে নৈতিকতার ভাষার বিশ্লেষণ, যৌক্তিকতা প্রদর্শন এবং নৈতিক। যৌক্তিক স্বরূপ, যুক্তির আকার এবং নৈতিক জ্ঞানবিদ্যার ধারণাগত ও যৌক্তিক বিশ্লেষণ করা।
৪. ব্যবহারিক নীতিবিদ্যাঃ ব্যবহারিক নীতিবিদ্যা নীতিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে সাম্প্রতিককালে বিবেচনা করা হয়। সাধারণত নৈতিক নিয়মাবলির প্রায়ােগিক প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রায়ােগিক নীতিবিদ্যা বলা হয়। বর্তমানে ব্যবহারিক নীতিবিদ্যার পরিধি ও সীমানা বিস্তৃত হচ্ছে।
উপসংহারঃ নীতিবিদ্যাকে উল্লিখিত চারটি শ্রেণিতে ভাগ করা যায়। নীতিবিদ্যা নৈতিক আদর্শের মানদণ্ডের আলােকে মানুষের আচরণের মূল্যায়ন করে থাকে। তাই ব্যক্তির জীবনে নীতিবিদ্যা পাঠের প্রয়ােজনীয়তা অপরিসীম। তবে নীতিবিদ্যার ব্যবহারিক দিকের পরিধি ও সীমানা বিস্তৃত হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার অনেক শাখা রয়েছে। এসব শাখাগুলাের অন্যতম হলাে জীব নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা প্রতি।

إرسال تعليق