প্রশ্ন : ব্রিটেনের আইন এবং প্রথাগত বিধানের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
অথবা, আইন ও সংবিধানের রীতিনীতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১. উৎপত্তি ও স্বরূপ :
-
আইন: আইনসভা কর্তৃক প্রণীত বিধান। আইনসভা সদস্যগণ ব্যাপক আলোচনা ও পর্যালোচনার পর ভোটের মাধ্যমে আইন পাস করেন।
-
প্রথা: অলিখিত ব্যবহারিক নিয়মনীতি। প্রথা “সৃষ্টি” করা যায় না; এটি দীর্ঘকাল ধরে অভ্যাস ও প্রথার মাধ্যমে গড়ে ওঠে।
২. লিখিত বা অলিখিত :
-
আইন: কাগজে লিখিত ও সংক্ষিপ্ত হওয়ায় সুস্পষ্ট।
-
প্রথা: লিখিত আকারে নেই, অনিশ্চিত ও অস্পষ্ট।
৩. বলবৎযোগ্যতা :
-
আইন: আদালত ও বিচারকগণ কর্তৃক বলবৎযোগ্য।
-
প্রথা: আইনের মতো বলবৎ করা যায় না।
৪. উৎপত্তি ও পরিবর্তনের প্রক্রিয়া :
-
আইন: দ্রুত এবং সকলের নজরে হয়।
-
প্রথা: ধীরে ধীরে এবং অপ্রকাশ্যে গড়ে ওঠে; বিকশিত হওয়া ছাড়া বোঝা যায় না।
৫. বাধ্যবাধকতা ও শাস্তি :
-
আইন: সকলের জন্য বাধ্যতামূলক; আইনভঙ্গ করলে শাস্তি দিতে হয়।
-
প্রথা: ভঙ্গ করলে আইনগত শাস্তি নেই।
৬. নমনীয়তা :
-
আইন: প্রয়োজনমতো পরিবর্তন বা জরুরি আইন জারি করা যায়।
-
প্রথা: প্রয়োজনমতো তৈরি বা পরিবর্তন করা যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন