ব্রিটেনের বিচার বিভাগের সংগঠনসমূহ কী কী?


প্রশ্ন: ব্রিটেনের বিচার বিভাগের সংগঠনসমূহ কী কী?

ভূমিকা : ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। ব্রিটেনের সরকারের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। ব্রিটেনের পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন ও অন্যান্য বিধিব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ বিচারব্যবস্থা গড়ে উঠেছে।

ব্রিটেনের বিচার বিভাগের সংগঠন : ব্রিটেনের বিচার বিভাগের সংগঠন দুই প্রকার। যথা :

ক. দেওয়ানি আদালত এবং
খ. ফৌজদারি আদালত।

নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :

ক. দেওয়ানি আদালত : এ আদালতের সর্বনিম্ন স্তর হলো কমিউনিটি কোর্ট। একজন বিচারকের দ্বারা এ আদালতের বিচারকার্য পরিচালিত হয়। এর উপরে রয়েছে Supreme Court of Judicature। অপেক্ষাকৃত অধিক মূল্যের সম্পত্তি ও অর্থ-সম্পর্কিত দেওয়ানি মামলার বিচার এ আদালতে হয়ে থাকে। এরপর রয়েছে আপিল কোর্ট। লর্ডসভা হলো ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত। এটি County CourtHigh Court-এর আপিলের শুনানি গ্রহণ করে।

খ. ফৌজদারি আদালত : ফৌজদারি আদালতের সর্বনিম্ন স্তর হলো ম্যাজিস্ট্রেট আদালত। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বিচার এ আদালতে হয়। ম্যাজিস্ট্রেট আদালতের উপরে আছে রাজা বা রানীর আদালত। এ আদালত উচ্চ আদালতের বিচারপতি, সার্কিট বিচারপতি এবং রেকর্ডারদের নিয়ে গঠিত হয়। এরপর আছে ঊর্ধ্বতন আপিল আদালত। রাজকীয় আদালতের রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার আপিল বিচারের জন্য একটি আপিল আদালত রয়েছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ব্রিটেনের বিচার বিভাগের সংগঠনসমূহ—দেওয়ানি ও ফৌজদারি আদালতের সংগঠন—সম্পূর্ণ স্বতন্ত্র। দেওয়ানি আদালতে ব্যক্তিগত অধিকার, দাবিদাওয়া ও সম্পত্তিবিষয়ক বিবাদের মীমাংসা করা হয়। অপরদিকে, ফৌজদারি আদালতে রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী অপরাধের বিচার ও শাস্তি প্রদান করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন