প্রশ্ন: কমন্সসভার সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতাগুলো কী কী?
ভূমিকা : ব্রিটেন হলো পৃথিবীর পার্লামেন্টীয় শাসনব্যবস্থার পীঠস্থান। ব্রিটেনের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। এর নিম্নকক্ষের নাম কমন্সসভা। কমন্সসভাকে পার্লামেন্টের নিম্নকক্ষ বলা হলেও এটিই কার্যত পার্লামেন্টের ক্ষমতা প্রয়োগ করে থাকে। কমন্সসভা ১২৯৫ সালের তথাকথিত আদর্শ পার্লামেন্ট থেকেই ক্রমবিকাশের মাধ্যমে বর্তমান রূপ পরিগ্রহ করেছে।
কমন্সসভার সদস্যদের যোগ্যতা : কমন্সসভার সদস্যপদপ্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হয় :
১. জন্মসূত্রে বা অনুমোদনসিদ্ধ ব্রিটিশ নাগরিক হতে হবে।
২. অন্তত ২১ বছর বয়স্ক হতে হবে।
৩. যেকোনো ধর্মবিশ্বাস বা অবিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ সাধারণ আনুগত্যের শপথ গ্রহণ করতে হবে।
কমন্সসভার সদস্যদের অযোগ্যতা : কমন্সসভার অযোগ্যতা-সম্পর্কিত আইন, ১৯৫৭ অনুসারে নিম্নোক্ত ব্যক্তিরা কমন্সসভার সদস্য হতে পারেন না :
১. বিদেশি।
২. উন্মাদ।
৩. দেউলিয়া।
৪. দুর্নীতিসহ নির্দিষ্ট কিছু অভিযোগে দোষী সাব্যস্ত ও কারারুদ্ধ ব্যক্তি।
৫. ধর্মযাজক।
৬. বিচারক।
৭. আইরিশ পিয়ারগণ ছাড়া অন্যান্য পিয়ারগণ।
৮. সরকারি কর্মচারীগণ।
৯. বিচারপতিগণ।
১০. সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে কর্মরত ব্যক্তিগণ।
১৭০৫ সালের ‘রাজকর্মচারী আইন’ অনুসারে রাজার অধীনে অর্থকরী পদে নিযুক্ত কোনো ব্যক্তি কমন্সসভার সদস্য হতে পারেন না বা সদস্যপদে বহাল থাকতে পারেন না।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কমন্সসভার সদস্যপদপ্রার্থীকে সুনির্দিষ্ট কতকগুলো যোগ্যতার অধিকারী হতে হয়। অন্যথায় কেউ কমন্সসভার সদস্য হতে পারে না। এছাড়া কমন্সসভার সদস্যপ্রার্থীদের কতকগুলো অযোগ্যতাও রয়েছে। এ অযোগ্যতাগুলোর যেকোনো একটি থাকলে কেউ কমন্সসভার সদস্য হওয়ার যোগ্যতা হারায়।

إرسال تعليق