প্রশ্ন: ব্রিটেনের বিচার বিভাগের সংগঠনসমূহ কী কী?
ভূমিকা : ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ সরকারের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন এবং বিভিন্ন প্রচলিত আইন ও বিধিবিধানের ভিত্তিতে ব্রিটেনের বিচারব্যবস্থা গড়ে উঠেছে।
ব্রিটেনের বিচার বিভাগের সংগঠন : ব্রিটেনের বিচার বিভাগের সংগঠন প্রধানত দুই প্রকার। যথা—
ক. দেওয়ানি আদালত
খ. ফৌজদারি আদালত
নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো—
ক. দেওয়ানি আদালত : দেওয়ানি আদালতের সর্বনিম্ন স্তর হলো কাউন্টি কোর্ট (County Court)। এ আদালতে একজন বিচারকের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হয়। এর উপরে রয়েছে Supreme Court of Judicature। অধিক মূল্যমানের সম্পত্তি ও অর্থসংক্রান্ত দেওয়ানি মামলার বিচার এ আদালতে হয়ে থাকে। এর পরবর্তী স্তরে রয়েছে আপিল কোর্ট (Court of Appeal)। সর্বোচ্চ আপিল আদালত হিসেবে লর্ডসভা (House of Lords) দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। এটি County Court ও High Court-এর রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি গ্রহণ করত।
খ. ফৌজদারি আদালত : ফৌজদারি আদালতের সর্বনিম্ন স্তর হলো ম্যাজিস্ট্রেট আদালত (Magistrates' Court)। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বিচার এ আদালতে অনুষ্ঠিত হয়। ম্যাজিস্ট্রেট আদালতের উপরে রয়েছে ক্রাউন কোর্ট (Crown Court)। এ আদালত উচ্চ আদালতের বিচারপতি, সার্কিট বিচারপতি এবং রেকর্ডারদের সমন্বয়ে গঠিত হয়। এর পরবর্তী স্তরে রয়েছে ফৌজদারি আপিল আদালত (Court of Appeal – Criminal Division)। ক্রাউন কোর্টের রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার আপিল এ আদালতে বিচার করা হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ব্রিটেনের বিচার বিভাগের সংগঠন প্রধানত দেওয়ানি ও ফৌজদারি আদালত নিয়ে গঠিত এবং এ দুটি বিচারব্যবস্থা পরস্পর থেকে পৃথক। দেওয়ানি আদালতে ব্যক্তিগত অধিকার, দাবিদাওয়া ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা হয়। অপরদিকে, ফৌজদারি আদালতে রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী অপরাধের বিচার এবং অপরাধীদের শাস্তি প্রদান করা হয়।
.png)
إرسال تعليق