প্রশ্ন: ব্রিটিশ বিচারব্যবস্থার উদ্ভব ও বিকাশ সম্পর্কে লিখ।
ভূমিকা : উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ব্রিটেনের বিচার বিভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রতিষ্ঠান। দীর্ঘদিনের ক্রমবিকাশের ধারায় ব্রিটেনের বিচারব্যবস্থা বর্তমান রূপ লাভ করেছে। বর্তমানে ব্রিটেনে যে বিচারব্যবস্থা পরিলক্ষিত হয়, তা একদিনে গড়ে ওঠেনি; বরং বিভিন্ন সময়ে নানা পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে এটি বর্তমান রূপ পরিগ্রহ করেছে।
ব্রিটেনের বিচারব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ : নিম্নে ব্রিটেনের বিচারব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করা হলো—
ক. প্রাথমিক যুগ : ব্রিটেনের অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচারব্যবস্থারও সূচনা অ্যাংলো-স্যাক্সন যুগে। মূলত প্রাথমিক যুগে ব্রিটেনের বিচারব্যবস্থা সম্পর্কে উল্লেখযোগ্য কোনো সুসংগঠিত ব্যবস্থা ছিল না। অনেকের মতে, ম্যাগনা কার্টা (Magna Carta) স্বাক্ষরের পর রাজারা কিছু শর্ত মেনে নেন এবং নাগরিকদের নির্দিষ্ট কিছু অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ প্রদান করেন। তখন থেকেই ব্রিটেনে আইনের শাসন ও বিচারব্যবস্থা সম্পর্কিত ধারণার বিকাশ শুরু হয়।
খ. মধ্যযুগ : প্রাথমিক যুগের তুলনায় মধ্যযুগে ব্রিটেনের বিচারব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এ সময় নিম্নোক্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে—
১. সাধারণ আইন (Common Law) সংক্রান্ত মতবাদের বিকাশ;
২. ভ্রাম্যমাণ (ভাসমান) আদালতের প্রবর্তন;
৩. তৃতীয় শ্রেণির আদালতের প্রতিষ্ঠা; এবং
৪. নৌবিষয়ক আদালতের প্রতিষ্ঠা।
গ. আধুনিক যুগ : ১৮৭৩-১৮৭৫ সালে ব্রিটেনে যে বিচারব্যবস্থার সূচনা হয়, তার মূল কাঠামো আজও প্রচলিত রয়েছে। Judicature Acts-এর মাধ্যমে পুরোনো বিচারব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর ফলে নতুন নতুন আইন প্রণীত হয় এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি হাইকোর্ট ও আপিল কোর্ট এই ব্যবস্থার অধীনে আনা হয়। এর মাধ্যমে ব্রিটেনের বিচারব্যবস্থা একটি নতুন রূপ লাভ করে। আধুনিক যুগে বিচার বিভাগকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। যথা—
১. হাইকোর্টের বিভাগসমূহের পুনর্গঠন; এবং
২. আপিল বিভাগ প্রতিষ্ঠা।
উপসংহার : পরিশেষে বলা যায়, দীর্ঘদিনের ক্রমবিকাশ ও ক্রমবিবর্তনের মধ্য দিয়ে ব্রিটেনের বিচারব্যবস্থা বর্তমান রূপ লাভ করেছে। নাগরিকের অধিকার সংরক্ষণ, অপরাধীদের শাস্তি প্রদান এবং নিরপরাধ মানুষকে অন্যায়-অত্যাচার থেকে রক্ষা করতে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
.png)
একটি মন্তব্য পোস্ট করুন