তুলনামূলক রাজনীতি অধ্যয়নের সনাতন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ কর


প্রশ্ন : তুলনামূলক রাজনীতি অধ্যয়নের সনাতন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ কর।

ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞান তার নিজস্ব সত্তায় বিকাশ লাভ করলেও ঊনবিংশ শতকের শেষপ্রান্তে এসে এর অধ্যয়ন পদ্ধতি ইতিহাস, দর্শন ও আইনের অধ্যয়নের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ে। এ সময় তুলনামূলক রাজনীতির সনাতন পদ্ধতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তবে সনাতন পদ্ধতি আধুনিক ও সময়োপযোগী হতে পারেনি, মূলত কয়েকটি প্রধান বৈশিষ্ট্যের কারণে।

সনাতন বা গতানুগতিক পদ্ধতির বৈশিষ্ট্য:

১. সনাতন পদ্ধতি বর্ণনামূলক
২. সনাতন পদ্ধতি রীতিসিদ্ধ ও আইনানুগ
৩. সনাতন পদ্ধতি সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ
৪. সনাতন পদ্ধতি রক্ষণশীল
৫. রাজনীতি অধ্যয়নে সনাতন পদ্ধতি ঐতিহাসিক
৬. সনাতন পদ্ধতি মূলত অতুলনামূলক নয়
৭. সনাতন পদ্ধতির আলোচনা শুধু সরকারের আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ
৮. সনাতন পদ্ধতি সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক
৯. সনাতন পদ্ধতি তত্ত্বের প্রতি উদাসীন
১০. সনাতন পদ্ধতি একান্ত বহিরাকৃতিমূলক
১১. সনাতন পদ্ধতি সম্পর্কে উদাসীন
১২. গতানুগতিক পদ্ধতি মূলত স্থবির

উপসংহার: অতএব বলা যায়, সনাতন বা গতানুগতিক পদ্ধতি বিভিন্ন কারণে বৈশিষ্ট্যপূর্ণ হলেও তা সময়োপযোগী হতে পারেনি। এই পদ্ধতি রাজনৈতিক কার্যকলাপের প্রসারকে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ না করে চিরাচরিত পথে বিশ্লেষণ করে। তাই গতানুগতিক পদ্ধতির স্থলে তুলনামূলক রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

Post a Comment

أحدث أقدم