ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো উল্লেখ কর


প্রশ্নঃ ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো উল্লেখ কর।

ভূমিকা : গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের ফলে পৃথিবীর অধিকাংশ দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। তবে ব্রিটেনে এখনও রাজতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ আছে। ব্রিটেনের রাজতন্ত্রের ইতিহাস প্রায় দেড় হাজার বছরের পুরানো। ইংল্যান্ডের রাজতন্ত্রও প্রায় একই সময়ে শুরু হয়। ১৬৮৮ সালের বিপ্লবের পর ইংল্যান্ডের রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতা অবসান ঘটেছে। বর্তমানে ইংল্যান্ডের রাজা নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে অবস্থান করছেন, যদিও তার প্রকৃত কার্যকর ক্ষমতা নেই। তবুও ব্রিটেনে রাজতন্ত্র টিকে আছে।

ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ : নিম্নে ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার প্রধান কারণগুলো উল্লেখ করা হলো—

১. ইংরেজ জাতির রক্ষণশীল চরিত্র
২. গণতন্ত্রের বিকাশের পথে প্রতিবন্ধক নয়
৩. রাজতন্ত্র ব্রিটিশ সাম্রাজ্যের ঐক্যের প্রতীক
৪. রাজতন্ত্রের জনপ্রিয়তা
৫. রাজনীতি নিরপেক্ষ
৬. সংসদীয় শাসনব্যবস্থার জন্য অপরিহার্য
৭. ব্যয়বহুল নয়
৮. রাজা বা রানীর ব্যক্তিগত ভূমিকা
৯. জাতীয় ঐক্যের প্রতীক
১০. জীবনে বৈচিত্র্য আনে
১১. রাজা বা রানীর আনুষ্ঠানিক ভূমিকা
১২. রাজতন্ত্রের পরিবর্তনশীলতা ও গতিশীলতা
১৩. কেবিনেটকে পরামর্শ প্রদান
১৪. শাসনশ্রেণীর নিজস্ব প্রয়োজনে
১৫. সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষা
১৬. সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির বিকাশ
১৭. গণতন্ত্র ও রাজতন্ত্রের সমন্বয়
১৮. মনস্তাত্ত্বিক কারণ

উপসংহার : অতএব বলা যায়, রাজতন্ত্র ব্রিটেনের এমন একটি প্রতিষ্ঠান যা যুগ যুগ ধরে সকল শ্রেণীর মানুষের অনুমোদনের ওপর টিকে আছে। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার বহুবিধ কারণ বিদ্যমান। তবে এর দীর্ঘায়ু মূলত অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণের ওপর নির্ভরশীল।

Post a Comment

أحدث أقدم