প্রশ্নঃ ব্রিটিশ বিচারব্যবস্থায় বৈশিষ্ট্য উল্লেখ কর।
ভূমিকা : ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। ব্রিটেনের পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন ও অন্যান্য বিধিব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠা আইন দ্বারা ব্রিটিশ বিচারব্যবস্থা গড়ে উঠেছে। ব্রিটেনের কোর্ট বা আদালতগুলো আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ন্যায়বিচারের প্রতীক।
ব্রিটিশ বিচারব্যবস্থার বৈশিষ্ট্য : ব্রিটেনের বিচার বিভাগের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে ব্রিটিশ বিচারব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো :
১. ব্রিটেনের বিচার বিভাগ সৎ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত।
২. ব্রিটিশ বিচারব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা অনুপস্থিত।
৩. ব্রিটেনে কোনো প্রশাসনিক আদালত নেই।
৪. বিচারক ও আদালত ব্যক্তিস্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. ব্রিটেনের বিচারব্যবস্থায় জুরি ব্যবস্থা (Jury System) বিদ্যমান।
৬. বিচার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ও দ্রুত।
৭. ব্রিটিশ বিচারব্যবস্থায় দ্বৈততার ব্যবস্থা বিদ্যমান।
৮. ব্রিটিশ বিচারব্যবস্থায় বিভিন্ন ধরনের বিচারিক সংগঠন কাজ করে।
৯. ব্রিটিশ বিচার বিভাগের স্বাধীনতা বিদ্যমান।
১০. ব্রিটিশ বিচারব্যবস্থার সর্বোচ্চ আপিল আদালত হলো লর্ডসভা।
১১. ব্রিটিশ বিচারব্যবস্থায় দেওয়ানি ও ফৌজদারি মামলার কাঠামো ভিন্ন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার সমাপ্তিতে বলা যায় যে, ব্রিটিশ বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত ব্রিটেনের বিচারব্যবস্থা নাগরিকের নিরাপত্তা প্রদান, অপরাধীর শাস্তি প্রদান এবং নিরপরাধীকে অত্যাচার থেকে মুক্ত করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন