ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আলোচনায় সিস্টেম তত্ত্ব নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক কালের রাজনৈতিক বিশ্লেষণে সিস্টেম তত্ত্ব অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। David Easton-এর মতে, সিস্টেম তত্ত্বের ধারণা এ শতাব্দীর সবচেয়ে আলোচিত ধারণাগুলোর অন্যতম। প্রাকৃতিক বিজ্ঞানে এর উৎপত্তি হলেও কালক্রমে সিস্টেম তত্ত্ব শুধু সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার স্থায়ী আসন তৈরি করেছে তাই নয়, বরং শিক্ষা, কলা ও চারুশিল্পের মতো অধ্যয়ন ক্ষেত্রেও এর প্রভাব বিস্তার লাভ করেছে।
সিস্টেম তত্ত্ব কী তা বোঝার আগে সিস্টেম বলতে আমরা কী বুঝি তা সংক্ষেপে জানা প্রয়োজন।
সিস্টেম: সিস্টেম বা ব্যবস্থা হচ্ছে কতিপয় উপাদানের সমষ্টি, যেগুলো পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে কাজ করে।
Almond এবং Powell বলেছেন, “ব্যবস্থা অর্থ হচ্ছে বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থার সাথে এর পরিবেশের মধ্যে বিদ্যমান কোনো না কোনো ধরনের সীমারেখা।”
Ludwig von Bertalanffy ব্যবস্থা সম্পর্কে বলেছেন—“পারস্পরিক ক্রিয়াশীল একরাশ উপাদান।”
সিস্টেম তত্ত্ব: সিস্টেম তত্ত্বের মূল লক্ষ্য হলো কোনো ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা করা। সামগ্রিক বা অখণ্ডরূপে কোনো কিছুর বিশ্লেষণই সিস্টেম তত্ত্বের উদ্দেশ্য।
প্রামাণ্য সংজ্ঞা: সিস্টেম তত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছেন। নিম্নে কয়েকটি গ্রহণযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো—
-
David Easton-এর মতে, “রাজনৈতিক ব্যবস্থা হলো উদ্দেশ্য স্থির করার, নিজেকে রূপান্তরিত করার এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করার সৃজনশীল ক্ষমতাসম্পন্ন এক ব্যবস্থা।” [David Easton, A Framework for Political Analysis]
-
Morton Kaplan বলেছেন, “সিস্টেম হচ্ছে পারস্পরিক বন্ধনে আবদ্ধ একরাশ উপাদান, যা তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐসব উপাদানের কার্যকারিতায় একটি নিয়মিত সূত্র লক্ষ্য করা যায়।”
-
Anatol Rapoport বলেছেন, “A whole which functions as a whole by virtue of the interdependence of its parts is called a system.”
সুতরাং বলা যায়, সিস্টেম তত্ত্ব হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার বণ্টন ও প্রয়োগের দ্বারা প্রভাবিত জীবনধারণের উপকরণসমূহের কর্তৃত্বমূলক বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়।
উপসংহার: আলোচনার সমাপ্তিতে বলা যায়, আধুনিক রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে সিস্টেম তত্ত্ব একটি অত্যন্ত জনপ্রিয় বিষয় হিসেবে স্বীকৃত। যদিও Ludwig von Bertalanffy প্রথম বাস্তব ও সার্থকভাবে এ তত্ত্বের প্রয়োগ ঘটান, তবে David Easton-এর লেখনীর মাধ্যমে এ তত্ত্ব নবরূপ লাভ করে।

إرسال تعليق